রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে

রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত/ছবি: সংগৃহীত

৭ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : জুলাই মাসের অভ্যুত্থান সংক্রান্ত হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের অবস্থান এবং মামলার রহস্য উদঘাটনের জন্য তার রিমান্ড প্রয়োজন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড এবং জামিন আবেদনের উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা চালানো হয়। নিরস্ত্র আন্দোলনকারীদের গুলিবিদ্ধ করা হয়, যার ফলে বাদী আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন এবং বাম চোখের দৃষ্টি শক্তি হারান।

ভুক্তভোগী আশরাফুল ২৫ মে এই মামলাটি দায়ের করেন, যার মধ্যে ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::