ইরানের বৃহত্তম সেতুতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা-ধসে পড়ল বড় অংশ

ইরানের বৃহত্তম সেতুতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা-ধসে পড়ল বড় অংশ
বি-১ সেতু/ছবি : আলজাজিরা

এপ্রিল ২০২৬

সমাচার আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে কারাজের কাছাকাছি অবস্থিত বি-১ নামের সেতুটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ৯৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আলব্রোজ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে সেতুটির মাঝের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুগুলোর একটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর আঘাত হানা প্রতিপক্ষের দুর্বলতা ও নৈতিক অবক্ষয়ের পরিচয় বহন করে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য নির্মিত বা নির্মাণাধীন স্থাপনায় হামলা চালিয়ে ইরানের জনগণকে দমিয়ে রাখা সম্ভব নয়।

প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুটিতে একই দিনে দুই দফা হামলা চালানো হয়। এতে সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির বড় একটি অংশ ধসে গেছে, বিশেষ করে মাঝামাঝি অংশটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও কারাজের মধ্যে যানজট কমানো এবং দেশের উত্তরাঞ্চলে যাতায়াত সহজ করতে সেতুটি নির্মাণ করা হচ্ছিল।

সূত্রঃ আলজাজিরা 

..

Leave a reply

Minimum length: 20 characters ::