গলাচিপায় ডিজেল  বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা 

গলাচিপায় ডিজেল  বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা 
গলাচিপায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে আলমগীর গাজীকে ৪০ হাজার টাকা জরিমানা/ ছবিঃ সঞ্জীব কুমার সাহা  

২এপ্রিল ২০২৬

সঞ্জীব কুমার সাহা  -গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে আলমগীর গাজী নামের এক খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গলাচিপা পৌর এলাকার খেয়াঘাট সংলগ্ন মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক আলমগীর গাজী ১৪০ টাকা দরে ডিজেল বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার অপরাধ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসান মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক আলমগীর গাজীকে নগদ ৪০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করে সতর্ক করে দেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::