ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা রাশিয়ার চেচেন বাহিনীর

ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা রাশিয়ার চেচেন বাহিনীর
ছবি/ সংগৃহীত

২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী গেরিলা বাহিনী হিসেবে পরিচিত চেচেন যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রাশিয়াপন্থী চেচেন নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এই বাহিনী সংঘাতকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে এবং প্রয়োজনে সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতির কথা জানিয়েছে। তাদের পক্ষ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা শুরু করে, তাহলে চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে লড়াইয়ে যোগ দিতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ—ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।

ইরানের সশস্ত্র বাহিনীও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং ইরান কখনোই চাপের মুখে নতি স্বীকার করবে না।

সূত্র : প্রেস টিভি

..

Leave a reply

Minimum length: 20 characters ::