দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান মারুফের বাবার মৃত্যু

দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান মারুফের বাবার মৃত্যু
হাজি মোহাম্মদ আতাউল্লাহ/স্টাফ রিপোর্টার

১ এপ্রিল ২০২৬

সমাচার ডেস্ক : দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান মারুফ এর বাবা হাজি মোহাম্মদ আতাউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬। বুধবার (০১ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

‎হাজি মোহাম্মদ আতাউল্লাহ পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, তিনি ১৯৬৭ সালে পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন, পরবর্তীতে জগন্নাথ কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তার বাড়ি পুরান ঢাকার বংশালে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

‎আগামীকাল বাদ যোহর বংশাল বড় মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

‎হাজি মোহাম্মদ আতাউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সমাচারের সম্পাদক মো: আবু তালেব। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছে সমাচার পরিবার।

..

Leave a reply

Minimum length: 20 characters ::