ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ বৃহস্পতিবার সকাল ৭টায়

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ বৃহস্পতিবার সকাল ৭টায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ছবিঃ সংগৃহীত

৩১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ এপ্রিল রাতে তিনি এ ভাষণ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

বাংলাদেশ সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণটি সম্প্রচারিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে লেভিট জানান, চলমান সংকট ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতেই এই ভাষণ দেওয়া হবে।

এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে চলমান সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সম্ভাব্য একটি সমঝোতার ইঙ্গিতও দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানায় প্রতিপক্ষ, ফলে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::