অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গল শোভাযাত্রা কে ‘আনন্দ শোভাযাত্রা’ নাম দিয়েছে: নিতাই রায় চৌধুরী

অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গল শোভাযাত্রা কে ‘আনন্দ শোভাযাত্রা’ নাম দিয়েছে: নিতাই রায় চৌধুরী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী/ছবিঃ সংগৃহীত

৩১ মার্চ ২০২৬

সমাচার ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গল শোভাযাত্রাকে ‘আনন্দ শোভাযাত্রা’ নাম দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের দায়িত্ব দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও চিরায়ত ধারায় উদযাপিত হবে।

মন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনিসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত মিটিং করা হয়েছে। তিনি বলেন, “আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নাম নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে। এটি অনর্থক।”

তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনে মুক্তিযুদ্ধের আগে ও পরে ইতিহাস তুলে ধরা হবে, সমাজের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা হবে এবং জীবনমুখী সংস্কৃতি গড়ে তোলা হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::