ঢাকা সহ দেশের ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা সহ দেশের ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
ছবিঃ সংগৃহীত

৩১ মার্চ ২০২৬

সমাচার ডেস্ক : সরকার রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন প্রশাসক পাওয়া জেলা ও নিয়োগপ্রাপ্তদের নাম হলো:

নীলফামারী: মোঃ মিজানুর রহমান চৌধুরী
লালমনিরহাট: এ কে এম মমিনুল হক
পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
নড়াইল: মোঃ মোস্তাফিজুর রহমান আলেক
বরগুনা: মোঃ নজরুল ইসলাম মোল্লা
জামালপুর: মোঃ সিরাজুল হক
ঢাকা: মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ
গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
নরসিংদী: তোফাজ্জল হোসেন
ফরিদপুর: মোঃ আফজাল হোসেন খ’পলাশ
হবিগঞ্জ: আহমেদ আলী
চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম
ফেনী: অধ্যাপক এম এ খালেক

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::