ঈদগাঁওতে অপরাধমুক্ত সমাজ গঠনের উদ্যোগে উঠান বৈঠক

ঈদগাঁওতে অপরাধমুক্ত সমাজ গঠনের উদ্যোগে উঠান বৈঠক
ঈদগাঁওয়ে মা'দ'ক ও অপরাধমুক্ত সমাজ গড়ার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত/ছবিঃ আনাছুল হক

 

আনাছুল হক-ঈদগাঁও,(কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাগির পাড়ায় মা’দ’ক, চুরি এবং সকল ধরনের অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী -এর উদ্যোগে এবং তার নিজ বাস ভবনে আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিশিষ্টরা এবং সাধারণ বাসিন্দারা। বৈঠকে সমাজে শান্তি, নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।

সোহেল জাহান চৌধুরী বলেন, “আমরা চাই আমাদের এলাকায় কোনো ধরনের অপরাধ যেন ঠাঁই না পায়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ জাগির পাড়া একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত সমাজে পরিণত হবে। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে সমাজকে রক্ষা করতে হবে।”

উপস্থিতরা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, স্থানীয় কমিউনিটি, সাধারণ মানুষ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে নিয়মিত সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপত্তা নজরদারি চালানো হবে। এছাড়া মা’দ’ক বিক্রয়, চুরি ও অন্যান্য অপ্রকৃত কাজ রোধে সামাজিক দায়িত্ববোধ বাড়ানো হবে।

এছাড়া এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “এ ধরনের বৈঠক সমাজকে নতুন দিশা দেখায়। যখন নেতৃত্ব এবং সাধারণ মানুষ একসাথে উদ্যোগ নেয়, তখন এলাকার শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

উপস্থিত ব্যক্তিরা একমত হয়েছেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ জাগির পাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত সমাজে পরিণত হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::