
৩০ মার্চ ২০২৬
মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের সীমান্তবর্তী পানিশাইল-শরীরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ওই এলাকায় অভিযানে যান। তবে সংশ্লিষ্ট দোকানটি মান্দা সীমানার বাইরে এবং নওগাঁ সদর উপজেলার আওতাভুক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন।
খবর পেয়ে নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩১৯ লিটার পেট্রোল ও ৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
..
৩০ মার্চ ২০২৬ মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ ব্যুরো প্রধান সিলেট ঃ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এক মর্মান্তিক
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা,
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০মার্চ ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের
| সারাদেশ কোন মন্তব্য নাইমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পুলিশ ফাঁড়ির একটি
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের
| সারাদেশ কোন মন্তব্য নাইকমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন
| সারাদেশ কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ
| আন্তর্জাতিকঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সময়ের অপেক্ষা,
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মো. সাফিনুল ইসলাম
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি গোলাম এম ইসাকজাই
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : র্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার
| জাতীয়সকালটা ভালোভাবেই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনে
| খেলাধুলা