মৌলভীবাজার শেরপুরে পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ জুয়াড়ি আটক

মৌলভীবাজার শেরপুরে পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ জুয়াড়ি আটক
মৌলভীবাজারের শেরপুরে পুলিশের অভিযানে জুয়া খেলায় জড়িত ৭ জন আটক, উদ্ধার টাকা ও সরঞ্জাম-ছবিঃ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পুলিশ ফাঁড়ির একটি টহল টিমের অভিযানে জুয়া খেলার সময় ৭:জনকে আটক । এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের প্যাকেট ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ঈদগাহ রোডে পিয়ারা মঞ্জিলের নিচতলায় অভিযান চালায়। অভিযানে ৭ জনকে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আটক ব্যক্তিরা হলেন- মোঃ রাব্বানি (৪০), বাবুল মিয়া (৪০), আবুল কালাম (৪০), জুয়েল মিয়া (৪০), সাইফ উদ্দিন (৩০),লিটন (৫০), মকবুল মিয়া (৩৮), সর্ব সাং-নতুনবস্তি, থানা ও জেলা-মৌলভীবাজার।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস, নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::