২৯ মার্চ ২০২৬
সমাচার ডেস্ক : প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় আবারও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মো. মফিদুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব করা হয়েছে।
সরকারের এই পদায়ন ও বদলির মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।
..