
শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর একটি শাখা খালে ড্রেজার ডুবে হোসেন মিয়া (৬০) নামের এক পাহারাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ড্রেজারের অন্যান্য কর্মীরা ছুটিতে থাকায় হোসেন মিয়া একাই পাহারাদারের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার রাতে তিনি ড্রেজারের ভেতরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে ড্রেজারটি ডুবে গেলে তিনি ভেতরেই আটকা পড়েন।পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তিতাস নদীর সংলগ্ন কুরুইল্লা খাল থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী ও খালপাড়ে ড্রেজার পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন
..
শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া
| সারাদেশ কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউট অব
| শিরোনাম কোন মন্তব্য নাইমৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বিওএমএ মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ওয়াশিংটনকে হুঁশিয়ারি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার
| শিরোনাম কোন মন্তব্য নাইকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান নিজেই
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৬ জনের
| জাতীয়মোঃ আবু কাওছার মিঠু – রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের
| সারাদেশযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান
| আন্তর্জাতিকনোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়
| শিরোনামনিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে
| জাতীয়