লামা-রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।

লামা-রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।
বর্ষিক সাধারণ সভায় সভাপতি মোঃ বাদশা ও সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন সদস্যদের সঙ্গে সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করছেন-ছবিঃ মোঃ নুরুল আলম

২৭শে মার্চ ২০২৬

মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ ২৭শে মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার বিকেল ০৩.০০ ঘটিকায়,রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভার আহ্বান করেন রিকশা চালক সমিতির সভাপতি জনাব মোঃ বাদশা, স্থান:- রিক্সা চালক সমিতির নিজস্ব অফিস কার্যালয়ে। যথা সময়ে সভার উপস্থিতিতে সভা পরিচালনা করেন, সমিতির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন।

বার্ষিক সভায় উপস্থিত ছিলেন সমবায় সমিতির কর্মকর্তা জনাব মোঃ জাবেদ মির্জাদা সাহেব, বিএনপি’র জেলা যুগ্ন আহ্বায়ক সাবেক মেয়র জনাব মোঃ আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের, লামা উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বেলাল,জেলা মহিলা দলের প্রচার সম্পাদক মোছাঃ রকেয়া, সাবেক কাউন্সিলর মোছাঃ জোসনা, রিক্সা চালক সমিতির আনুমানিক ২০০- দুই শতাধিক সদস্য গণ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রিক্সা চালক সমিতির নির্বাচিত কমিটির সদস্য গণ:-
(১) মোঃ বাদশা-(সভাপতি) (২) মোঃ মোজাম্মেল হোসেন (সহ-সভাপতি) (৩) মোঃ হাবিল মিয়া (সদস্য) (৪) মোহাম্মদ মাইন উদ্দিন (সদস্য) (৫) মোঃ সুরুজ মিয়া (ভারপ্রাপ্ত-সেক্রেটারি) (৬) মোঃ নজরুল গাজী (ভারপ্রাপ্ত-ক্যাশিয়ার)

সমিতির উপস্থাপিত বিষয়গুলো ছিল:-
(১) সমিতির যাবতীয় বার্ষিক আয় ও ব্যয় হিসাব (২) সেক্রেটারি রবিউল হোসেন ও কেশিয়ার সাখাওয়াত হোসেন সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র, সিল-স্ট্যাম্প প্যাড, চেক-বই, টাকা জমাকৃত-বই, রিসিড-বই, টাকা পয়সা চুরি ও আত্মসাৎ এর প্রসঙ্গে (৩) সেক্রেটারি রবিউল ও ক্যাশিয়ার সাখাওয়াত কে সমিতিতে কোন দায়িত্বে বা পদে রাখা যাবে কিনা (৪) সভায় সকল সদস্য গনের সম্মতি ক্রমে যদি সেক্রেটারি ও ক্যাশিয়ার কে বহিষ্কার/বাদ দেওয়া হয় তাহলে, তাদের শূন্য পদে অন্য সদস্য নেওয়া হবে কিনা (৫) রিক্সা সমিতির অফিসে এটাস্ট টয়লেট আছে যা ব্যবহারের অনুপযোগী সেটা মেরামত করা হবে কিনা এবং সমিতির নথিপত্র রক্ষণাবেক্ষণের জন্য একটি আলমারি ক্রয় করা হবে কিনা।

সভায় সভ্য গণের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির(সহ-সভাপতি) মোঃ মোজাম্মেল হোসেন, সর্বপ্রথম কুরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত করেন মোঃ নজরুল গাজী (ভারপ্রাপ্ত-ক্যাশিয়ার) প্রথমেই সমিতির সদস্যদের কাছ হইতে উন্মুক্ত কথা শোনেন অতিথিবৃন্দ গন।

সদস্যগণ সমিতির প্রত্যেক বিষয়বস্তুর উপরে কথা বলেন এবং সকলে সেক্রেটারি এবং ক্যাশিয়ার কে কোন ভাবেই সমিতিতে কোন দায়িত্ব বা পদে বহাল করা যাবে না, এবং যত প্রকার আয় ব্যয় হিসাব পাওনা দেওনা আছে তাদের কাজ হইতে বুঝে নেওয়ার জন্য এবং ভবিষ্যতে আর যেন কেউ এ ধরনের কাজ করতে না পারে যদি কেউ করে তাদেরকে সংগঠন হইতে বহিষ্কার করার জোর দাবি করেন সকলে একমত পোষণ করেন, এবং তাদের শূন্য পদে নতুন ভারপ্রাপ্ত দুজনকে সেই পদে বহাল করার জন্য সহমত পোষণ করেন সমিতির অফিসের জন্য আলমারি ও টয়লেট ব্যবহারের উপযোগী করার জন্য সহমত পোষণ করেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলেই বক্তব্য পেশ করেন।

তারমধ্যে সমবায় কর্মকর্তা জনাব জাবেদ মীর্জাদা সাহেব সকলের কথা শুনেন এবং যে সকল আলোচনা হয়েছে তার রেজুলেশন আকারে পাস করে সমবায় সমিতির অফিসে শরণাপন্ন হওয়ার জন্য বলেন সভাপতি ও নির্বাচিত কমিটির অন্যান্য সদস্য গণদের। সকলে সুস্বাস্থ্য ও সমিতির উন্নতি সাধনে সকলে মিলেমিশে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। সর্বশেষ সভাপতি সংক্ষিপ্ত কথা বলে সভা মুলতবি ঘোষণা করেন। সমিতির উপস্থিত সকল সদস্যগণ স্ব-সরিলে সজ্ঞানে উপস্থিত স্বাক্ষর করেন এবং বিদায় নেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::