মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের শোক

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের শোক
প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ মিজ্ দিলারা হাফিজ, যিনি দেশের শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান-ছবি: সংগৃহীত

শনিবার (২৮ মার্চ ২০২৬)

সমাচার ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর স্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ মিজ্ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মিজ্ দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাক্ষরিত
রেজাউল করিম সিদ্দিকী
সিনিয়র তথ্য অফিসার
রেলপথ মন্ত্রণালয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::