
সমাচার ডেস্ক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য দ্রুতই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা আসতে যাচ্ছে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে অবৈধ মজুতদারি রুখতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
..
সমাচার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘শাহেদ’ ড্রোনের আরও উন্নত সংস্করণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি)
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হয়েছিলেন মোনালিসা
| বিনোদন কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার
| জাতীয় কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে তিনটি মাছ
| শিরোনাম কোন মন্তব্য নাইভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুহিন (১৭) নামে এক স্কুলছাত্রের
| শিরোনামএকসময় সিঙ্গালিলার জঙ্গল থেকে প্রজাপতি ধরে জাপান, কোরিয়ায় পাচারের একটি
| অন্যান্যঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা অগ্রসর হয়ে ঢাকা ও
| জাতীয়নিউজ ডেস্ক : বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবজ। বার ও বেঞ্চ
| জাতীয়বরিশাল প্রতিনিধি : যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার
| শিক্ষানিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে
| রাজনীতিকরোনাভাইরাসের পরবর্তী সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একসাথে কাজের মাধ্যমে
| জাতীয়ঢাকা: ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ মিছিলে
| রাজনীতি