কক্সবাজার সিটি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: বিজয়ী জুলফিকার আলী ভুট্টোসহ তিনজন শিক্ষক

কক্সবাজার সিটি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: বিজয়ী জুলফিকার আলী ভুট্টোসহ তিনজন শিক্ষক
বিজয়ী সহযোগী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সহকারী অধ্যাপক মেঘলা দেব ও প্রভাষক এহসান উদ্দিন; উন্নয়ন ও জাতীয়করণের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার-ছবিঃ কক্সবাজার প্রতিনিধী

২৬ মার্চ ২০২৬

কক্সবাজার প্রিতিনিধী : কক্সবাজার শহরের সর্ববৃহৎ বিদ্যাপিঠ কক্সবাজার সিটি কলেজের শিক্ষক প্রতবনিধি নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক জনাব জুলফিকার আলী ভুট্টো দর্শন বিভাগ , সহকারী অধ্যাপক জনাব মেঘলা দেব হিসাব বিজ্ঞান বিভাগ ও প্রভাষক এহসান উদ্দিন প্রভাষক বাংলা বিভাগ।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে জুলফিকার আলী ভুট্টো বলেন,”অদ্য ২৬/০৩/২০২৬ খ্রিঃ তারিখ স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ও ঋণী।আপনাদের প্রতি আমার ভালবাসা এ দায়বদ্ধতা বেড়ে গিয়েছে বহুগুণ।আগামী দিনে কলেজ ও শিক্ষকদের উন্নতিকল্পে যেকোন মহৎ উদ্যোগ গ্রহণে আমি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাব।কলেজ জাতীয়করণ ও এমপিওভূক্তির বিষয়ে আমার সর্বাত্নক প্রচেষ্ঠা চলমান থাকবে।

আমি সব শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি।”উল্লেখ্য কলেজটিতে বর্তমানে ১৬ (ষোল) টি বিষয়ে অনার্স ০৯ টি বিষয়ে মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট), বিএ, বি এস এস, বিএসসি (নিয়মিত ও প্রাইভেট), ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও ডিগ্রি কোর্স চলমান রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::