চুরি হওয়া পুরাতন ভ্যানের বদলে পঞ্চগড়-১ আসনের এমপি দিলেন নতুন ভ্যান

চুরি হওয়া পুরাতন ভ্যানের বদলে পঞ্চগড়-১ আসনের এমপি দিলেন নতুন ভ্যান
বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার (২৫ মার্চ) রাতে ভ্যান চালক কে নতুন ভ্যান উপহার দেন-ছবিঃ মো: আল-আমিন

মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে জামাল হকের বাড়ী থেকে রাতের আধাঁরে ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হওয়ার পর বিপাকে পড়েন ওই পরিবারটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর নজরে আসে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের। এমপির নিজস্ব অর্থায়নে এবং নির্দেশক্রমে উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার (২৫ মার্চ) রাতে নতুন ভ্যান নিয়ে হাজির হয় রাতের আঁধারে চুরি হওয়া ভ্যান মালিকের বাড়ীতে। নতুন ভ্যান দেখে হতভম্ব হয়ে পড়েন ভ্যান মালিক জামাল হোসেন।

পরবর্তীতে যখন নেতাকর্মীরা তার হাতে ভ্যানের চাবি তুলে দেন, অঝোরে দুই চোখ দিয়ে অশ্রু পরতে থাকে। পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভ্যান মালিক জামাল হোসেনকে নতুন ভ্যান কিনে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

জানা যায়, ভ্যান চালিয়ে নিজের সংসার পরিচালনা করতেন জামাল হোসেন। তার আয়ের একমাত্র উৎস ছিলো ভ্যান। সেই ভ্যান কিছুদিন আগে বাড়ি থেকে গভীর রাতে চুরি হয়ে যায়। সংসার চালানোর একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে তিনি যখন পাগলপ্রায় তখনিই বটগাছের ছায়ার মতো এসে দাঁড়ান পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

ভ্যানটির চাবি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু , সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, তেঁতুলিয়া উপজেলার ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, উপজেলা যুবদলের নেতাকর্মী প্রমুখ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::