
মিলন ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীনতা। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি শাহজাদপুরে স্বাধীনতা দিবস উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির অকৃত্রিম ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ ঘটায়।
..
মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী
| সারাদেশ কোন মন্তব্য নাইডেস্ক নিউজ: ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে
| জাতীয় কোন মন্তব্য নাইডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে
| রাজধানীভারতের ধর্ষণকাণ্ডের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন তৃণমৃল
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় অসাধারণ সাহস ও দক্ষতার
| শিরোনামবাঙলা কলেজ সংবাদদাতা: রাজধানীর সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই
| শিরোনামপ্রণব কুমার সাহা(মাদারীপুর প্রতিনিধি): বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান
| শিরোনামগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি পরিবারের সদস্যদের নৃশংস
| জাতীয়নিউজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ মার্চ) দেশের
| অর্থনীতি