ঝালকাঠিতে জুলাই যোদ্ধার নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে জুলাই যোদ্ধার নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৩ মার্চ, ২০২৬

মুহাম্মাদ আরিফুর রহমান ​রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজাপু প্রেসক্লাব চত্বরে রাজাপুর উপজেলাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, হায়দার সিকদার, হেমায়েত উদ্দীন খান, আসাদুজ্জামান অপু খান, ঢাকা উওর আহবায়ক প্রজন্ম দলের আনোয়ার মৃধা ও খুকু সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন,মোঃ রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে রানা হাওলাদারের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। তার দুই ভাইকে গুম করা হয়েছে।

এখন আবার নতুন করে রিনি খাতুন নামের এক নারী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মামলা প্রত্যাহার না করলে আগামীতে বড়ো ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

..

Leave a reply

Minimum length: 20 characters ::