শাহজাদপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন দুইবারের সফল মেয়র স্বর্ণপদকপ্রাপ্ত মো: নজরুল ইসলাম

শাহজাদপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন দুইবারের সফল মেয়র স্বর্ণপদকপ্রাপ্ত মো: নজরুল ইসলাম
দুইবারের সফল মেয়র ও স্বর্ণপদকপ্রাপ্ত জননন্দিত জনপ্রতিনিধি মো: নজরুল ইসলাম-ছবিঃ মিলন ইসলাম

মিলন ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজাদপুর পৌরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুইবারের সফল মেয়র ও স্বর্ণপদকপ্রাপ্ত জননন্দিত জনপ্রতিনিধি মো: নজরুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে সুখ-শান্তিতে বসবাস করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “শাহজাদপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর, উন্নত ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও সুখী জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
শেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

..

Leave a reply

Minimum length: 20 characters ::