ঈদের দিনসহ রবিবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি-বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিনসহ রবিবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি-বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
ছবিঃ নিউএইজ

সমাচার ডেস্ক: দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি একটানা না হয়ে বিচ্ছিন্নভাবে হতে পারে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সারা দেশে উৎসবের আমেজ থাকলেও, ওই দিনও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মার্চ ও এপ্রিল মাস সাধারণত কালবৈশাখীর সময়। এ সময়ে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। ঈদের দিনও দেশের বিভিন্ন স্থানে এক-দু’ পশলা বৃষ্টি হতে পারে।ছবি

তিনি আরও বলেন, কোথাও অতিভারী বৃষ্টির শঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে একযোগে বৃষ্টি না হয়ে সময়ভেদে একেক এলাকায় হওয়ার সম্ভাবনাই বেশি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::