২০ মার্চ ২০২৬
নওগাঁ জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলাবাসীসহ দেশ ও বিদেশের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই আহ্বায়ক ও তুখোড় ছাত্রনেতা পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এম এ মতীন লেখেন, “আসসালামু আলাইকুম। প্রিয় মান্দাবাসী, আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আপনার ও আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি। সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা, ঈদ মোবারক।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
মান্দা উপজেলার জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেচ্ছা বার্তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। একইসঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এম এ মতীনের এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মান্দা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেতার এই বার্তাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ঈদ উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছেন।
..