কক্সবাজার এক্সপ্রেস প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।

কক্সবাজার এক্সপ্রেস প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়-ছবিঃ সংগৃহীত

 ২০ মার্চ, শুক্রবার

সমাচার ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে ১৯ মার্চ দিবাগত রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনটি জনাব হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আকস্মিক পরিদর্শন করেন।

তিনি ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) হতে ট্রেনে আরোহন করেন এবং একই ট্রেনযোগে তিনি চট্টগ্রাম যান। ট্রেন পরিদর্শনকালে তিনি সকল কোচের সম্মানিত যাত্রীর সাথে মত বিনিময় করেন।

সম্মনিত যাত্রীদের মতামত ও পরামর্শ শোনেন। এসময় তিনি সম্মানিত যাত্রীদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

রেল পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরো কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপে যাত্রী সাধারণ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) জনাব মোঃ সুবক্তগীন উপস্থিত ছিলেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::