টেকনাফে ১ লাখ টাকা মূল্যের ২.৫ কেজি গাঁজা জব্দ

টেকনাফে ১ লাখ টাকা মূল্যের ২.৫ কেজি গাঁজা জব্দ
১ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা-ছবিঃ ফরহাদ রহমান

ফরহাদ রহমান -টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে প্রায় ১ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে শীলবনিয়া পাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে উল্লিখিত পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

তবে অভিযানের সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::