ইরাকে বিমান হামলা: পিএমএফ-এর এক যোদ্ধা নিহত, আহত ২

ইরাকে বিমান হামলা: পিএমএফ-এর এক যোদ্ধা নিহত, আহত ২
পিএমএফ জানিয়েছে, বিমান হামলায় নিনেভেহ সমভূমিতে তাদের ৩০তম ব্রিগেডের অবস্থান লক্ষ্যবস্তু করা হয়

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অবস্থানে বিমান হামলায় এক যোদ্ধা নিহত ও আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে পিএমএফ জানায়, নিনেভেহ সমভূমিতে তাদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের “বিশ্বাসঘাতকতামূলক” বিমান হামলা চালানো হয়। এতে পিএমএফ-এর ৩০তম ব্রিগেডের চতুর্থ রেজিমেন্ট ক্ষতিগ্রস্ত হয়।

সংগঠনটি জানায়, হামলায় তাদের এক সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, যা ‘হাশদ আল-শাবি’ নামেও পরিচিত, ২০১৪ সালের ১৪ জুন আইএসআইএস (দায়েশ) সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে গঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালের জুলাইয়ে সরকারি ডিক্রির মাধ্যমে এটিকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়।

এ হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যখন ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ১,৩০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::