নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার-৫৮৫ অসহায় মানুষের মুখে হাসি

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার-৫৮৫ অসহায় মানুষের মুখে হাসি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি গরিব ও দুঃস্থ মানুষকে অনুদান তুলে দিচ্ছেন-ছবিঃ শাহীন রেজা টিটু

১৮ মার্চ ২০২৬

শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ঈদকে সামনে রেখে এ মানবিক উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ৫৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ১,০০০ টাকা করে অনুদান তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে এই সহায়তা বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, “মানবিক এই সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান গরিব ও দুঃস্থ মানুষকে অনুদান তুলে দিচ্ছেন-ছবিঃ শাহীন রেজা টিটু

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই অর্থ তাদের ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৫৮৫ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::