১৮ মার্চ ২০২৬
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একপক্ষের দুইজন গুরুত্বর আহত হয়েছেন। রোববার (১৫মার্চ) বিকালে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছে। তেঁতুলিয়া সদর হাসপাতাল ও পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০ টার পরে তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত ভুক্তভোগী তফাজ্জল হক (৬২)। আজ বুধবার (১৮ মার্চ) রাতে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাহারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রোববার বিকালে বাদাম রোপন করতে যায় ভুক্তভোগী তফাজ্জল ইসলাম। বিবাদীপক্ষের ব্যক্তিরা বাধাঁ প্রদান করেন। এ সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদীপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একপক্ষের ভুক্তভোগী পরিবার তহিদুল ও তফাজ্জাল ইসলাম গুরুত্বর আহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে এবং চিকিৎসাধীন আছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি ,তদন্তসাপেক্ষে আইনগত আইনগত ব্যবস্থা নেওয়া হবে
..