নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নবীনগরে বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত-ছবিঃ শাহীন রেজা টিটু

 

শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক (ভিপি লিটন)-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসীম, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ভূইয়া শিশির, নবীনগর পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা বিএনপির সদস্য মোঃ মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটু এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবীনগরে বিএনপির ইফতার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি-ছবিঃ শাহীন রেজা টিটু

 

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, “জনগণের দেওয়া দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া চাই।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

..

Leave a reply

Minimum length: 20 characters ::