মৌলভীবাজারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পরিচয় শনাক্তে পুলিশের বিশেষ বার্তা

মৌলভীবাজারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পরিচয় শনাক্তে পুলিশের বিশেষ বার্তা
অজ্ঞাত নারী-ছবিঃ সিলেট প্রতিনিধি

সিলেট ব্যুরো চিফ : মৌলভীবাজার সদর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে নিহতের পরিচয় নিশ্চিত করতে সাধারণ মানুষের জরুরি সহযোগিতা চেয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা।

​পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম বা পরিচয় সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ এখনো পাওয়া যায়নি।

​মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি এই নারীকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য অবগত থাকেন তবে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে কোনো পরিবারে নিখোঁজ সংবাদ থাকলে তা যাচাই করার জন্যও আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পুলিশ এই বিষয়ে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::