মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : ভুক্তভোগী অসহায় নারী পিংকিনু র্মার্মা জানান, বান্দরবান, লামা, রূপসীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলমের কাছে তার মৃত্যুর ও ওয়ারিশ সনদের জন্য গেলে নানান তালবাহানা করে কখনো সচিবের কাছে, কখনো হেডমেনের কাছে, আজ না কাল, কালনা পরশু এভাবে সময়ের কালখেফোন করে এক বছর যাবত অসহায় নারী দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে উপজেলা ইউনিও মহোদয়ের কাছে বিচার দাবি করেন, একপর্যায়ে লামা উপজেলা
ইউএনও মহোদয় তদন্ত দেন আনসার ভিডিপি অফিসার জনাব হিরো সাহেবকে, সাত-আট মাস দীর্ঘ সময় ধরে চুল ছাড়া বিশ্লেষণ করে তদন্তর রিপোর্ট জমা দেন ইউএনও মহোদয়ের কাছে। তদন্ত রিপোর্ট ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা এর পক্ষে আসে।
পরে ইউএনও মহোদয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ও ভুক্তভোগী নারী উভয় পক্ষকে ডেকে শুনানি করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম কে ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা এর পক্ষে মৃত্যুর ও ওয়ারিশ সনদ দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু ইউএনও মহোদয়ের তদন্তের রিপোর্ট ও শুনানিকে বিন্দু পরিমান নমনীয়তা দেখায় না।
পরক্ষণে ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা বান্দরবান জেলা ডিসি শামীম আরা রিনি মহোদয়ের কাছে সকল তথ্যপ্রাপ্ত দিয়ে আবেদন করেন। ডিসি মহোদয় আমলে নিয়ে পুনরায় লামা ইউএনও জনাব মইন উদ্দিন মহোদয় কে তদন্তের দায়িত্ব দেন। ইউএনও মহোদয় পুনরায় তদন্তের ভার দেন তথ্য অফিসার জনাব রাসেদ সাহেব ও আনসার ভিডিপি অফিসার হিরো আলম সাহেব কে। দীর্ঘদিন তদন্তের পর সেই রিপোর্ট ইউএনও মহোদয়ের কাছে জমা দিলে।
রিপোর্টের সত্যতা প্রকাশ পায়, যা ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা এর পক্ষে আসে। ইউএনও মহোদয় পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ও ভুক্তভোগী নারী উভয়ক ডেকে অফিসে শুনানি করেন। সেখানেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমকে ইউএনও মহোদয় ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মাকে মৃত্যুর ও ওয়ারিশ সনদ দিতে, না হয় পদত্যাগ জমা দিতে বলেন। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম তা দিতে অস্বীকার করেন বলে জানান ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা।
ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা তিনি বলেন ভারপ্রাপ্ত শাহ আলম চেয়ারম্যান তাকে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে প্রাণ নাশো কের হুমকি, ধামকি, ভয়ভীতি দেখিয়ে আসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শাহ আলম চেয়ারম্যানের টাকা ও নিজস্ব ক্ষমতার বলে তাঁদের পৈত্রিক সম্পত্তির উপর শাহ আলম চেয়ারম্যানের আত্মীয়- স্বজন সকলে মিলে জবর দখল ভোগ করে আসছে দীর্ঘদিন যাবত।
শাহ আলম চেয়ারম্যান এও বলেন আজ যদি তিনি ওয়ারিশ সনদ দেন তাহলে, সমস্ত জায়গা সম্পত্তির মালিক হবেন ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা। তাই দীর্ঘদিন যাবত জবর দখলকৃত ভোগ দখলীয় সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে সেই ভয়ে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে জাল জালিয়াতি করে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকতে চাইছেন বলে জানান।
অসহায় দরিদ্র, অর্থহীন, ক্ষমতাহীন, ভুক্তভোগী নারী পিংকিনু র্মার্মা এই সমস্যার সমাধানের আশা করেন দেশ ও জাতির কাছে। পিংকিনু র্মার্মা আরো বলেন দ্রুত এই জুলুম বাজ চেয়ারম্যান কে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার জন্য। এতে করে নিরীহ সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে বলে আশা ব্যাক্ত করেন।
..