ঝালকাঠি নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম: ৬২৩ উপকারভোগীর চাল লোপাট-অভিযোগ ইউপি প্রশাসক আলামিন মোল্লার বিরুদ্ধে

ঝালকাঠি নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম: ৬২৩ উপকারভোগীর চাল লোপাট-অভিযোগ ইউপি প্রশাসক আলামিন মোল্লার বিরুদ্ধে
মোল্লারহাট ইউনিয়ন পরিষদ-ছবি: খাইরুল ইসলাম নোমান

খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান: ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় আসন্ন ঈদ উপলক্ষ্যে বরাদ্ধকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্

থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো আল আমিন মোল্লার নামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২ হাজার ৪ শত ২৩ জনের নামে বিনামূল্যে ভিজিএফের চাল বরাদ্ধ হয়।

বিধি মোতাবেক উপকারভোগীদের নামের তালিকা নির্বাহী অফিসারের অনুমোদন করিয়ে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে ইউপি প্রশাসক। শনিবার বেলা ১১ টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জনপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম শুরু হলেও প্রশাসক ১৮০০ জনের নামে চাল বরাদ্ধের স্লিপ উপকারভোগীদের মধ্যে বিতরণ করে বাকি ৬২৩ জনের নামের বরাদ্ধকৃত (৭ টনের মতো ) চাল গায়েব করে দেন।

বিষয়টি জানাজানি হলে তিনি বাকি স্লিপ উপকারভোগী ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে তাৎক্ষনিক তাদের মাঝে বিতরণ হবে বলে জানান তিনি। ভুক্তোভূগীদের অভিযোগ, উপকারভোগীদের মধ্যে সরকারি চাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করেছেন প্রশাসক। ঘটনা ধামাচাপা দিতে নানা দেনদরবার শুরু করেন ইউপি প্রশাসক আল আমিন মোল্লা।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের নামে বরাদ্ধকৃত চাল কম বিতরণের সুযোগ নেই।এ ধরনের অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও বিভিন্ন নির্মাণাধীন কাজসহ অনেক অভিযোগ ইউপি প্রশাসকের জনগণের। এবং সাধারণ জনগণ প্রতিবাদ করলে তাদের দেখে নেয়ার ভয় ভীতি দেখায় এই ইউপি প্রশাসক। মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় এমপি মহোদয় আপনারা তদন্ত সাপেক্ষ উক্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হইল। ইউনিয়নের পক্ষে সাধারন ভুক্তভোগী জনগণআনিত অভিযোগ।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::