ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি
ধামরাই পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণরত ছাত্রদল নেতাকর্মীরা-ছবি: আবু বকর সিদ্দিক

আবু বকর সিদ্দিক-ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌর ছাত্রদলের উদ্যোগে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক শপন, সিনিয়র সভাপতি আতিক রহমান আতিক এবং সাংগঠনিক সম্পাদক বাবু। এ সময় ধামরাই পৌর বিএনপির আরও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি খুদারনূর রনি, সাধারণ সম্পাদক হাসান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, যুগ্ম সম্পাদক ওলি, প্রচার সম্পাদক মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক হিমেল। এছাড়াও বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বর্তমানে যেভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ বাড়ছে, তাতে সবাইকে সচেতন হতে হবে এবং এসব রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাই।”

..

Leave a reply

Minimum length: 20 characters ::