ইসরায়েলের দাবি-ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি-ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তাদের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে / ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার রাজধানী তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হয়েছেন। তারা দুজনই ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা শাখার দায়িত্বে ছিলেন বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলের মতে, এই দুই কর্মকর্তার মৃত্যু ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরীয়তের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

ইরানের তিন শীর্ষ সামরিক কর্মকর্তা। যারা ইতোপূর্বে মারা গেছেন-ছবি: সংগৃহীত

ইসরায়েল আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থাপনায় প্রায় ৪০০ দফা বিমান হামলা চালানো হয়েছে। দেশটির দাবি, এসব অভিযানে ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র মজুত কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। শুধু শনিবারেই ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

এদিকে গত শুক্রবার ইরানের একটি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রেও হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তাদের বক্তব্য অনুযায়ী, ওই কেন্দ্রটি সামরিক স্যাটেলাইট পরিচালনা এবং নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতো।

সংঘাত শুরুর পর থেকে ইরান তাদের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষা মন্ত্রী ও ডেপুটি চিফ অব স্টাফ আজিজ নাসিরজাদে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

সূত্র: ঢাকা পোস্ট

..

Leave a reply

Minimum length: 20 characters ::