নিজেদের সেনাবাহিনী রক্ষা করতে অক্ষম যুক্তরাষ্ট্র—দাবি ইরানের মুখপাত্রের

নিজেদের সেনাবাহিনী রক্ষা করতে অক্ষম যুক্তরাষ্ট্র—দাবি ইরানের মুখপাত্রের
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি-ছবিঃ ছবি: সংগৃহীত

১৪ মার্চ-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র মুসলিম দেশগুলোর নেতাদের যুক্তরাষ্ট্রের তথাকথিত শক্তির ওপর বিশ্বাস না রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথাকথিত শক্তির ওপর বিশ্বাস করবেন না। আমেরিকানরা নিজেদের দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারে না, মুসলিম দেশ বা পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা।

তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে অক্ষম করে দিয়েছে। যে নাম একসময় ভয় সৃষ্টি করত এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটের পথ সুগম করত, সেই জাহাজকে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেখারচি আরও বলেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিম দেশগুলোর সম্পদ দিয়ে যে সব মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, ইরানের পাল্টা অভিযানে সেগুলো ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, বাড়িঘর, সরকারি ভবন, সুপারমার্কেট এবং জনপরিকাঠামো ইরান পুনর্নির্মাণ করতে সক্ষম।
তবে তিনি জোর দিয়ে বলেন, ‘যা আর কখনো পুনর্গঠন করা যাবে না, তা হলো যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা, তাদের ফাঁপা শক্তি এবং পরাজিত সামরিক বাহিনী—এর পাশাপাশি ইসরায়েলি শাসনের অসহায়তাও।’
সূত্রঃ চ্যানেল ২৪

..

Leave a reply

Minimum length: 20 characters ::