পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার
পাঁচ সিটি করপোরেশেনের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী/ ছবি- সংগৃহীত

সমাচার ডেস্ক : দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. ইউসুফ মোল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক: মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক: মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক: মাহফুজ উন নবী চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক: মো. ইউসুফ মোল্লা

 

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উপধারা (৩) অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

সূত্র জানায়, নতুন নিয়োগ পাওয়া এসব প্রশাসকের মধ্যে কয়েকজন বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তখনও আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::