
মাহবুবুজ্জামান সেতু – জেলা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করার অপরাধে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার গাবতলী এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লাখ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং চকসিতা এলাকার
মেসার্স তিন ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান জেলায় নিয়মিত অব্যাহত থাকবে।
..

মাহবুবুজ্জামান সেতু – নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় এতিম
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (শ্রীমঙ্গল) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইবাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক
| শিরোনাম কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে দিনেদুপুরে এক
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং
| সারাদেশ কোন মন্তব্য নাইঝালকাঠি: অস্বাভাবিক জোয়ারে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরবর্তী এলাকার মানুষ
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফেরদৌসি আক্তার (২৪)
| রাজধানীখুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আড়াই
| শিরোনামনিউজ ডেস্ক : নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ
| জাতীয়ঢাকা: এক তরুণীর দায়ের করা মামলায় ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল
| আইন ও আদালতটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে ধর্ষণের পর গরম
| শিরোনামসমাচার ডেস্ক: বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে
| জাতীয়