শিবচরে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি

শিবচরে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা পরিষদের গেইটের সামনে অস্থায়ী এ মাংসের দোকানে এউ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
জানা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত মাংস বিক্রি হবে। তবে প্রতি ক্রেতা ২ কেজির বেশি মাংস কিনতে পারবেন না। কম টাকায় মাংস কিনতে পেরে স্বল্প আয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উদ্বোধনের পরই মাংস কিনতে মানুষের ভীড় জমায় সাধারণ মানুষ।
একাধিক ক্রেতা বলেন, ‘বর্তমানে গরুর মাংসের দাম নাগালের বাইরে। চাইলেই কেনা যায় না। সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা খুবই আনন্দের বিষয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে করে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। ঈদে এখন দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের গরুর মাংস কিনতে বিড়ম্বনায় পড়তে হবে না।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান জানান, ‘প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৫ দিন স্বল্পমূল্যে মাংস বিক্রি চলবে। প্রতিদিন ২০০ কেজি করে মাংস বিক্রি করা হবে এবং ভর্তুকির টাকা সরকার প্রদান করবে।’
..

Leave a reply

Minimum length: 20 characters ::