সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

সমাচার ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল)।

মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::