গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু জাফর রানা, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ সভায় উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে শিশুদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিকালে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
..