
ফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাগানটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
..

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকাস্থ নবীনগর উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইআবু বকর সিদ্দিক: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই পৌরসভার
| শিরোনাম কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার,গাজিপুর জেলা প্রতিনিধি: দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার
| শিরোনাম কোন মন্তব্য নাইপটুয়াখালী-গলাচিপা প্রতিনিধি : গলাচিপা উপজেলার সাথে গোলখালীর নলুয়াবাগী রামানাবাদ নদীর
| সারাদেশ কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার – গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র
| সারাদেশ কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা – মাদারীপুর জেলা প্রতিনিধি : আজকের পদক্ষেপ,
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাইঝালকাঠি: বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ ও মাদকের
| আইন ও আদালতঢাকা: জনগণের ভালোবাসা নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন
| রাজনীতিনিউজ ডেস্ক : ঈদুল আযহার পর আরও দশটি দেশে বসবাসরত
| জাতীয়নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারি
| লাইফ স্টাইলজাহিন ইসলাম , চবি প্রতিনিধি::::১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং এ মহামান্য
| শিক্ষারাজধানীর দক্ষিণখানের আইনুসবাগ এলাকায় আব্দুর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায়
| রাজধানীকক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার
| আইন ও আদালত