মোঃ নুরুল আলম – ঠাকুরগাঁও প্রতিনিধী : আজ ৭ই-মার্চ ২০২৬ ইংরেজি রোজ শনিবার। গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিয়াস হোসেনের প্যান্টের পকেট থেকে এক পাতায় ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হৃদয় মিয়ার পকেট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তার কৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আস ছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)ধারার সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
..