মন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, বনানী থানায় জিডি

মন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, বনানী থানায় জিডি

স্টাফ রিপোর্টার –  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বনানী থানায় করা জিডি নম্বর ৪৬৯, তারিখ ৫ মার্চ ২০২৬। জিডিতে অভিযোগ করা হয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৮২৬০৯৫৩১৮ নম্বর ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করছেন। ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রতিমন্ত্রীর পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে বনানী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::