পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন

পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন
নাঈম হোসেন দূর্জয়, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডীন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম ব্যাচের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মো: হাছান উদ্দীন। তিনি বর্তমানে পবিপ্রবি এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দীর্ঘ সময় ধরে একই বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি প্রফেশনাল এমবিএ (PMBA) প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।
প্রফেসর ড. মো: হাছান উদ্দীন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (UTAB)-এর একজন সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি UTAB, পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করেন।
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় এই শিক্ষকের গ্রামের বাড়ি ফেনী সদর, ফেনী। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও সেই চেতনায় অনুপ্রাণিত একজন শিক্ষক হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে তাঁর সততা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জন করবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::