
কল্পনা খানম – গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চৌক্কার খাল পরিদর্শন করেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।খাল পরিদর্শনে এসে তিনি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে।
খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে, খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী খালের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পুনরায় সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার(২ মার্চ)গাজীপুরের শ্রীপুর পৌর দক্ষিণ ভাংনাহটি এলাকায় সকাল ১১ টায় চৌক্কার খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি উপস্থিত ছিলেন।
খাল পরিদর্শনের আগে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় মন্ত্রী মহোদয়কে দেওয়া হয়েছে গার্ড অফঅনার।এসময় মাননীয় মন্ত্রী আরো বলেন,চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন ও পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে।গাজীপুরের শ্রীপুরের চৌক্কার খালের কাজ শীঘ্রই সমাপ্ত হবে। পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রকল্প নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন বলে উল্লেখ করেন।
পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ি আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরী,শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।