চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি
মোঃ মুকুল হক, চাঁপাইনবাবগঞ্জ: গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ২৬শে ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৫ টার সময় তেলকুপি বিওপি হতে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও ১টি মোবাইল ফোনসহ ১ জন আসামিকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অভিযানের সময় ৩ জন আসামী পালিয়ে যায়। বিজিবি’র পক্ষ হতে ধৃত/পলাতক আসামী এবং নেশাজাতীয় সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সাকিবুল হাসান (১৯)
প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৮ জন আসামীসহ ৩,২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::