সেন্টমার্টিনের সাগরে অভিযান: মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ৮

সেন্টমার্টিনের সাগরে অভিযান: মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ৮
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’। অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
..

Leave a reply

Minimum length: 20 characters ::