
মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে আলমারি থেকে নগদ এক লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, রোববার গভীর রাতে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানান।
স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অফিস কক্ষে ঢুকে দেখা যায় সবকিছু তছনছ করে রাখা হয়েছে। আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই-ব্যাজ, খাতা ও ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি ফিসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তিনি জানান, এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ। কারণ নির্দিষ্ট কক্ষ ও আলমারি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
..
২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান
| সারাদেশ কোন মন্তব্য নাই২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার নির্ধারিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রায় ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি : চারদিন ধরে গাড়িতে
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী
| সারাদেশ কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : শুধু ট্রাফিক পুলিশের মামলার কারণে নিজের বাইকে
| জাতীয়স্পোর্টস ডেস্ক : আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অন্যান্য লিগ পিছিয়ে যাওয়া
| খেলাধুলাআগরতলা (ত্রিপুরা): রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা ত্রিপুরা রাজ্য। শাসক দল
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনে
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ
| আইন ও আদালতসিলেট প্রতিনিধি : সিলেটে হাইওয়ে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা কবলিত হয়ে
| শিরোনামগত চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পরপরই বিশাল এক পরিবর্তনের ভেতর দিয়ে
| খেলাধুলা