গয়েশ্বর চন্দ্র রায়ের বিজয়ে কেরানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

গয়েশ্বর চন্দ্র রায়ের বিজয়ে কেরানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রতীকে  সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।
বাঘৈর নগর দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের  চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাও করা হয়। প্রার্থনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
বাঘৈর নগর দুর্গা মন্দিরের সভাপতি পলাশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া, বিএনপি নেতা রহমান মিয়া, যুবদল নেতা মাহবুব কাজল, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল মিয়া, সেচ্ছাসেবক দলনেতা রুবেল মিয়া, সেচ্ছাসেবক দলনেতা রনি মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::