ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬ আসনের ফল: ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬ আসনের ফল: ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন।

জানা গেছে, নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের মোস্তাফিজুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান (ধানের শীষ) পান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের মো. ফজলে হুদা ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের ডাঃ ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব (দাঁড়িপাল্লা) পান ৯৬ হাজার ৮১৪ ভোট।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের ১১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ১১৫টি কেন্দ্রের ফলাফলে শীষ প্রতীকের শেখ মো. রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পান ৯৫ হাজার ৮৮৬ ভোট।

উল্লেখ্য, জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::